জ্বর-শ্বাসকষ্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ জুলাই ২০২১, ২৩:৪৪আপডেট : ২৯ জুলাই ২০২১, ২৩:৪৪

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৯ জুলাই) ভোরে তিনি মারা যান।

তার নাম তানজিদা মোরশেদ (২৬)। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১২–১৩ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। নগরের হালিশহর এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তানজিদা মোরশেদ আমাদের বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্রী ছিলেন। তার বাবা বেঁচে নেই। দুই বোনের মধ্যে সে ছোট। বড় বোনের বিয়ে হয়ে যাওয়ায় মাকে নিয়ে সে নগরের হালিশহর এলাকায় থাকতেন। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আজ ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে হালিশহর বি ব্লকের বিহারি কবরস্থানে তাকে দাফন করা হয়।’

তার মা পারভীন নাহার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঈদের এক দিন আগে তানজিদার জ্বর হয়েছিল। বাসার পাশের ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়ার পরও জ্বর কমেনি। উল্টো শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে অবস্থা আরও খারাপ হতে থাকে। শ্বাসকষ্ট বেড়ে গেলে বুধবার (২৮ জুলাই) দুপুর ২টায় আমরা তাকে প্রথমে মা ও শিশু হাসপাতালে নিয়ে যাই। সেখানে সিট খালি না পেয়ে ডায়াবেটিক হাসপাতালে নিয়ে ভর্তি করি।’

তিনি আরও বলেন, ‘সেখানে রাত ১২টা পর্যন্ত অক্সিজেনের সুবিধা দিয়ে রাখার পর, সার্জিস্কোপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সাড়ে ৫টার দিকে মারা যায়।’

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম