চাঁদপুরের এক হাসপাতালেই একদিনে ১২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
১১ আগস্ট ২০২১, ১৬:১৭আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৬:১৭

গত ২৪ ঘণ্টায় চাঁদপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন করোনায় ও বাকি সাতজন উপসর্গে মারা গেছেন।

বুধবার (১১ আগস্ট) হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ও করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. মো. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য নিশ্চিত করেন।

করোনা আক্রান্ত হয়ে মৃতরা হলেন- কচুয়া উপজেলার রহিমানগরের শাহারপাড় এলাকার আব্দুল জলিল (৭৯), চাঁদপুর সদর উপজেলার মহামায়ার মান্দারি এলাকার মমতাজ বেগম (৪৫), মতলব দক্ষিণ উপজেলার বোয়ালিয়ার সুভাস চন্দ্র বল (৫৫), হাজীগঞ্জের শ্রীপুর গ্রামের শাহানারা বেগম (৫০) ও মতলব উত্তরের ফতেহপুর এনায়েত নগরের আয়েশা বেগম (৭৫)।

এছাড়া উপসর্গে মারা গেছেন- চাঁদপুর সদর উপজেলার খলিসাঢুলি এলাকার ইসমাইল (৭০), নতুনবাজার মিশন রোড এলাকার সাঈদ পাটোয়ারী (৬৫), মধ্য মৈশাদীর আলী আশরাফ (৭৬), হাইমচরের আলগী পাঁচগাঁও এলাকার মহিউদ্দিন (৬৫), হাজীগঞ্জের শ্রীপুর গ্রামের শাহনাজ (৪৫), ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম বড়ালি গ্রামের তাহাজুতনেছা (৭৭) ও উত্তর হাসা এলাকার খাদিজা (৭০)।

/এফআর/
সম্পর্কিত
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
যশোরে করোনায় আরও একজনের মৃত্যু
করোনায় ঢাকা ও চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের