শাহ আমানত বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট উন্মুক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ আগস্ট ২০২১, ১৪:২১আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১৪:২১

মহামারি করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট ওঠা-নামার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৭ আগস্ট) শাহ আমানত বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মঙ্গলবার থেকে আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ ও উড্ডয়নের নির্দেশনা দিয়েছে। আজ থেকে আন্তর্জাতিক ফ্লাইট উঠা-নামার জন্য বিমান বন্দর উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। 

তবে কবে নাগাদ ফ্লাইট অপারেশন চালু হবে এটা নির্ভর করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বেসরকারি উড়োজাহাজ কোম্পানিগুলোর ওপর। ফ্লাইট অপারেশনের জন্য তাদের কিছু প্রস্তুতি আছে, সেসব শেষে অপারেশন চালু হবে।

আন্তর্জাতিক ফ্লাইটের জন্য উন্মুক্ত ঘোষণা করা হলেও শাহ আমানতে এয়ার বাবল ফ্লাইট বন্ধ থাকবে জানিয়ে ফরহাদ হোসেন বলেন, আমাদের পক্ষ থেকে বিমানবন্দরে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। করোনা পরীক্ষা সনদ ও টিকা নেওয়ার সনদসহ করোনা পরিস্থিতিতে আরোপিত আন্তর্জাতিক নিয়ম মেনেই ফ্লাইট অপারেট করতে হবে। 

/এসএইচ/
সম্পর্কিত
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
ঈদে বিমানের যাত্রীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ
ঝড়ের কবলে শাহজালালে নামতে না পেরে কলকাতা-চট্টগ্রামে গেলো দুই ফ্লাইট
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান