অটোরিকশা ছিনতাইয়ে যাত্রীবেশে উঠে চালককে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২০ আগস্ট ২০২১, ১৪:২৩আপডেট : ২০ আগস্ট ২০২১, ১৪:৩৬

ব্রাহ্মণবাড়িয়ায় শাহীন মিয়া (২৫) নামে এক যুবককে হত্যার পর ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গেছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত দেড়টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শাহীন মেড্ডা মৌভাগ এলাকার জাকির হোসেনের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে যাত্রীবেশে কয়েকজন ছিনতাইকারী শাহীনের অটোরিকশায় ওঠে। এরপর উলচাপাড়ায় যায় তারা। সেখানে শাহীনকে ছুরিকাঘাতে হত্যার পর অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায়। মৃত্যুর আগে ফোন করে ছোটভাই সাইফুল ইসলামকে ঘটনার বিবরণ ও ঘটনাস্থল সম্পর্কে বলেন শাহীন। পরে পুলিশসহ স্বজনরা ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে।

সাইফুল ইসলাম বলেন, ‌‌গতকাল রাতে আমার বাবার মোবাইলে ফোন করে ভাই জানায়, তাকে ছুরি দিয়ে আঘাত করে রাস্তায় ফেলে গেছে কারা। পরে আমরা ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

শহীনের চাচাতো ভাই মো. হৃদয় বলেন, গতকাল রাতে ভাইয়ের গ্যারেজে একজন লোক আসে যাত্রী হিসেবে। তখন তাকে উলচাপাড়া নিয়ে যাওয়ার কথা বলে গাড়ি নিয়ে যায়। কিছুক্ষণ পর জানতে পারি, একটি চক্র আমার ভাইকে ছুরি দিয়ে আঘাত করে গাড়ি নিয়ে গেছে। 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, আমরা ইতোমধ্যে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান শুরু করেছি। অচিরেই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের