স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ

ফেনী প্রতিনিধি 
২০ আগস্ট ২০২১, ১৭:৫৯আপডেট : ২০ আগস্ট ২০২১, ১৭:৫৯

দাম্পত্য কলহের জেরে ফেনীতে স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার (২০ আগস্ট) সকালে শহরের নাজির রোডের বাসা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম সোহেল রানা (৩৫)। এক মাস আগে সোহেল দুবাই থেকে দেশে এসেছেন। এ ঘটনার পর সন্তানদের নিয়ে স্ত্রী শিউলী আক্তার পালিয়ে গেছেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে নাজির রোড এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। ধারণা করা হচ্ছে ধারালো ছুরি দিয়ে প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোহেলের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী এলাকায়।

সোহেলের চাচাতো ভাই ফাহাদের অভিযোগ, রাতেই সোহেলকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান স্ত্রী শিউলী। যাওয়ার সময় বাসার দারোয়ানকে শিউলী বলে যান তার বাবা মারা গেছেন। সোহেলের সাত বছরের ছেলে ও চার বছরের একটি কন্যা রয়েছে।

পুলিশ জানায়, লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহতের স্ত্রী শিউলীকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের