চীন থেকে আসা জাহাজের ৭ নাবিক করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ আগস্ট ২০২১, ১২:৩২আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১২:৩৯

চীন থেকে সার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসা একটি জাহাজের সাত নাবিকের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২৩ আগস্ট) তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। চট্টগ্রাম বন্দরের সহকারী বন্দর স্বাস্থ্য কর্মকর্তা মো. নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন।

সার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসা ‘এমভি সেরেন জুনিপার’ নামের জাহাজটির ২১ জন নাবিকের মধ্যে সাত জনের করোনা উপসর্গ থাকায় পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।

নুরুল আবছার বাংলা ট্রিবিউনকে বলেন, সোমবার বেলা সোয়া ১১টার দিকে চীনা ২১ নাবিকের করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি। তাদের মধ্যে সাত জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে ২১ জন নাবিকই কোয়ারেন্টাইনে আছেন।

তিনি আরও বলেন, জাহাজটির স্থানীয় প্রতিনিধিকে বিষয়টি জানানো হয়েছে। তারা আক্রান্তদের আজকের মধ্যে জাহাজ থেকে নামিয়ে চিকিৎসার ব্যবস্থা করবেন। এরপর জাহাজের বাকি নাবিকদের নামিয়ে এনে জাহাজটিকে স্যানিটাইজ করা হবে। আপাতত জাহাজটি বহির্নোঙরে থাকবে।

এমভি সেরেন জুনিপার জাহাজটি চীনের ন্যানটং বন্দর থেকে গত ১২ আগস্ট চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছায়। বাহামার পতাকাবাহী জাহাজটিতে ৪৬ হাজার ৩০০ টন ডিএপি সার রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
চট্টগ্রাম বন্দরে জাহাজে ২ বিদেশি নাগরিকের মারামারি, একজন নিহত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী