কাঠগড়ায় ওসি প্রদীপের ফোনালাপ, পুলিশের ৩ সদস্য প্রত্যাহার

কক্সবাজার প্রতিনিধি
২৫ আগস্ট ২০২১, ১২:২২আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১৩:৩৫

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের সময় কাঠগড়ায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসের মোবাইলফোনে কথা বলার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে এক এসটিআইসহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) সকালে কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- এটিএসআই মো. শাহাব উদ্দীন, কনস্টেবল আবদুস সালাম ও আবদুল কাদের।

গত সোমবার কক্সবাজার জেলার দায়রা জজ আদালতে সিনহা হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ চলছিল। এ সময় সাক্ষ্য দিচ্ছিলেন মামলার বাদী সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। তিনি সিনহা হত্যার ঘটনার বর্ণনা আদালতে উপস্থাপন করছিলেন।

তখন বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন ১৫ আসামি। তাদের মধ্যে ছিলেন টেকনাফ থানার বহিষ্কৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস। দুপুর ১২টার দিকে প্রদীপ কুমারকে কাঠগড়ায় বসে মোবাইলফোনে কথা বলতে দেখা যায়। এ সময় কয়েকজন ব্যক্তি আশপাশে দাঁড়িয়ে ছিলেন। অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে গুলি করে হত্যা মামলার অন্যতম প্রধান আসামি প্রদীপ।

মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে কক্সবাজার কোর্ট পুলিশের ওসি চন্দন কুমার দে’র কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি অবহিত নন বলে জানান। তিনি বলেন, ‘আমাদের দায়িত্ব হচ্ছে আসামিকে আদালতে নিয়ে আসা। সেখানে কেউ অগোচরে কথা বলেছে কি-না আমি বলতে পারবো না।’

আরও পড়ুন:

কাঠগড়ায় ওসি প্রদীপের মোবাইলে কথা বলার ছবি ভাইরাল

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম