দেনমোহর আড়াই লাখ, ৩ লাখ টাকা চেয়ে কারাগারে স্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
২৬ আগস্ট ২০২১, ১৯:০৬আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৯:১৪

স্বামীর করা যৌতুকের মামলায় স্ত্রীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ আগস্ট) চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলি আদালতের (মতলব উত্তর ) বিচারক মো. কফিল উদ্দিন এ আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সুজাতপুর গ্রামের দুলাল মিজির কন্যা মনি আক্তার মিতুর সঙ্গে একই উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের উত্তর গাজীপুর গ্রামের সিরাজ বাগের ছেলে নুর মোহাম্মদের আড়াই লাখ টাকা দেনমোহরে দুই বছর আগে বিয়ে হয়।

বিয়ের পর থেকে বিভিন্ন মাধ্যমে স্ত্রী ও তার পরিবার নুর মোহাম্মদের কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করে আসছেন। ফলে ভুক্তভোগী স্বামী বাদী হয়ে গত ১৫ জুলাই চাঁদপুরে আমলি আদালতে স্ত্রী মনি আক্তার মিতু (২১), মেহেদী হাসান (২৬) ও দুলাল মিজির (৪৮) বিরুদ্ধে এজাহার দাখিল করে। পরে বিচারক মামলাটি আমলে নিয়ে আসামি মনি আক্তার মিতুসহ সবার বিরুদ্ধে সমন দেন।

মনি আক্তার মিতু বৃহস্পতিবার (২৬ আগস্ট) আদালতে জামিন নিতে গেলে আদালত তাকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপর আসামি দুই মেহেদী হাসান ও দুলাল মিজিকে জামিন দেন।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের