এখনও খোঁজ মেলেনি পা পিছলে নালায় পড়া সেই পথচারীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ আগস্ট ২০২১, ১৬:৩৩আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১৬:৩৩

পা পিছলে নালায় পড়ে নিখোঁজ মো. সালেহ আহমদকে (৪০) তিন দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারে শুক্রবার (২৭ আগস্ট) তৃতীয় দিনের মতো অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

গত বুধবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকার আয়োজন রেস্টুরেন্টের সামনে বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় নালার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পা পিছলে তিনি পড়ে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মুরাপদুর মোড়ে লুঙ্গি পরিহিত সালেহ আহমেদ নালার পাশ দিয়ে হাঁটছিলেন। মুহূর্তেই পা পিছলে তিনি নালায় পড়ে যান। কয়েকজন চেষ্টা করেও তাকে তুলতে পারেননি। এরপর তিনি স্রোতে হারিয়ে যান।

তাকে উদ্ধারের বিষয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশন ম্যানেজার শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনার পরপরই আমরা তাকে উদ্ধারে অভিযান শুরু করি। ওইদিন রাত ৮টা পর্যন্ত আমরা অভিযান চালানোর পর বৃহস্পতিবার (২৬ আগস্ট) সারাদিন অভিযান পরিচালনা করি। কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি। আজ তৃতীয় দিনের মতো অভিযান পরিচালনা করা হচ্ছে। সকাল থেকে শুরু হওয়া অভিযানে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত তার কোনও সন্ধান পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘নিখোঁজের পর এখন প্রায় ৫২ ঘণ্টা পার হয়ে গেলো। এই সময়ে তার লাশ ভেসে ওঠার কথা। আমরা সম্ভাব্য সব জায়গায় তাকে খুঁজেছি। কোথাও তার মরদেহ পাওয়া যায়নি। ধারণা করছি, তার লাশ পানিতে ভেসে নদী হয়ে সাগরে চলে যেতে পারে।’

নিখোঁজ সালেহ আহমেদ চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় ব্যবসা করতেন। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার দরবার শরিফে যাওয়ার জন্য মুরাদপুরে এসেছিলেন। ওখান থেকে বাসে করে দরবার শরিফে যাওয়ার কথা ছিল তার।

এদিকে, পিতার লাশের জন্য গত দুইদিন ধরে খালপাড়ে কাটিয়ে দিচ্ছেন ছেলে মাহিন আহমেদ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাবাকে তো আর জীবিত পাবো না। অন্তত ওনার লাশটা যদি পেতাম, তাহলে মনকে সান্ত্বনা দিতে পারতাম। ফায়ার সার্ভিস খুব চেষ্টা করছে। কিন্তু গত তিন দিনেও হদিস মেলেনি। বাবার লাশ গেল কোথায়?’

/এফআর/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কালশী বস্তিতে আগুনপোড়া ঘরের পাশে শেষ সম্বলের আশায় অপেক্ষা ক্ষতিগ্রস্তদের
সরু সড়ক ও পানির সংকটে কালশীর আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে: ফায়ার সার্ভিস
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি