ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবি

ভাইকে দেখতে যাওয়ার পথে সন্তানসহ বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৮ আগস্ট ২০২১, ০৫:১৮আপডেট : ২৮ আগস্ট ২০২১, ০৫:১৮

ব্রাহ্মণবাড়িয়ায় বিলে নৌকাডুবির ঘটনায় ভাইকে দেখতে রওনা হয়ে মারা গেলেন আড়াই বছরের সন্তানসহ বোন।

শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে জেলার বিজয়নগরে লইস্কা বিলে বালু বোঝাই ট্রলারের সাথে ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে উল্টে যায় একটি যাত্রীবাহী নৌকা। এতে সর্বশেষ তথ্য অনুযায়ী নিহত হন ২১ জন। নিহতদের মধ্যে বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের আদমপুর গ্রামের পরিমল বিশ্বাসের স্ত্রী অঞ্জনা বিশ্বাস (৩০), তার আড়াই বছরের কন্যা ত্রিদিবা বিশ্বাস ছিলেন।

নিহত অঞ্জনা বিশ্বাসের দেবর সুমন বিশ্বাস জানান, তার ভাই পরিমল বিশ্বাসের সাথে বিয়ে হয় জেলা শহরের গোকর্ণ ঘাটের  অঞ্জনা বিশ্বাসের। অঞ্জনার ভাই হরিপদ বিশ্বাস প্রবাসী। ভাই বিদেশ চলে যাবে বলে অঞ্জনা দুই ছেলে ও দুই মেয়েকে সাথে নিয়ে ভাইকে দেখতে আসছিলেন জেলা শহরের গোকর্ণ ঘাটের ভাইয়ের বাড়িতে। ভাইকে দেখার আগেই ভাইয়ের বাড়িতে যাওয়ার পথে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

সুমন আরও জানায়, দুর্ঘটনায় তার ভাতিজা সৌরভ বিশ্বাস (১৭), ভাতিজি মন্দিরা বিশ্বাসকে (৬) জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় অঞ্জনা বিশ্বাস ও তার মেয়ে ত্রিদিবা বিশ্বাস নৌকা ডুবিতে প্রাণ হারান।

/এমএস/
সম্পর্কিত
দুই লঞ্চের সংঘর্ষ, ১০ যাত্রী আহত
বাল্কহেডের সঙ্গে নৌ পুলিশের টহল নৌযানের সংঘর্ষ, কনস্টেবল নিহত
ঈদযাত্রায় বাড়ছে মৃত্যুমিছিল: অনিয়ম-অবহেলায় বাড়ছে ঝুঁকি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম