পুকুরে মিললো ইলিশ 

নোয়াখালী প্রতিনিধি
২৯ আগস্ট ২০২১, ১১:৫৯আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১১:৫৯

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পুকুর থেকে ৩০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ পাওয়া গেছে। রবিবার (২৯ আগস্ট) ভোরে উপজেলার হরনী ইউনিয়নের শরীয়তপুর সমাজের বাসিন্দা মো. বেলালের পুকুরে মাছটি পাওয়া যায়। 

বেলাল বলেন, আজ ভোরে পুকুরের পানি সেচ দেওয়ার পর অন্যান্য মাছের সঙ্গে ইলিশ মাছটি ধরা পড়ে। ৩০০ গ্রামের ইলিশটি সকালে স্থানীয় মাইনুদ্দীন বাজারে বিক্রি করেছি।

তিনি আরও বলেন, কয়েক মাস আগে জোয়ারের লবণাক্ত পানি বিভিন্ন পুকুরে ঢুকে পড়ে। তখন ইলিশ মাছের পোনা পুকুরে প্রবেশ করে থাকতে পারে।

হরনী ইউনিয়নের ভারপ্রাপ্ত প্রশাসক মাওলানা আবু সাইদ বলেন, ভোরে বেলালের পুকুরে প্রায় ৩০০ গ্রাম ইলিশ মাছটি পাওয়া যায়। গত মে মাসে ঘূর্ণিঝড় ইয়াশের সময় হরনী ইউনিয়নের দেড় হাজার পুকুরে জোয়ারের লবণাক্ত পানির সাথে ইলিশের পোনা ঢুকে থাকতে পারে।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সমুদ্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মমিন সিদ্দিক বলেন, ইলিশ মাছ লবণাক্ত ও মিষ্টি পানির সাথে খাপ খাইয়ে চলতে পারে। প্রতিদিন ৭২ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারে এই মাছ। ইলিশ সাধারণত লবণাক্ত পানিতে বাস করে এবং মিঠা পানিতে ডিম ছাড়ে। জোয়ারের পানি পুকুরে প্রবেশ করার সময় নোনা পানির সঙ্গে ইলিশের পোনাও প্রবেশ করতে পারে। পুকুরে ইলিশ চাষ নিয়ে গবেষণা চলছে বলে জানান তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
ইলিশ গেছে বেড়াতে, ফিরবে কবে?
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
জেলেদের জালে কত প্রজাতির মাছ, কয়টি আপনি চেনেন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম