অক্সিজেন প্ল্যান্ট নিয়ে চট্টগ্রামে ‘সাবিত্রী’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৫আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৩

দুটি মেডিক্যাল অক্সিজেন প্ল্যান্ট (এমওপি) ও বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম নিয়ে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ আইএনএস সাবিত্রী চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙর করে।

জাহাজটি বন্দর জেটিতে আসার পর চট্টগ্রাম নৌ-অঞ্চলের কমান্ডারের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মইন উদ্দিন জাহাজটিকে স্বাগত জানান। তিনি আইএসএস সাবিত্রীর কমান্ডার এনএম রবি সিংকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

পরে বিএনএস পতেঙ্গার কমান্ডিং অফিসার কমান্ডার এম মাহবুবুর রহমান বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে এবং চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পক্ষে অক্সিজেন প্ল্যান্টের কাগজপত্র বুঝে নেন।

 বাংলাদেশ নৌবাহিনী ও ঢাকা মেডিক্যাল কলেজের জন্য অক্সিজেন প্ল্যান্ট দুটি উপহার হিসেবে পাঠিয়েছে ভারত।

জাহাজটির নাবিকরা জানান, প্ল্যান্ট দুটির অক্সিজেন উৎপাদন ক্ষমতা প্রতি মিনিটে ৯৬০ লিটার। ভারতের ডিআরডিও দ্বারা নির্মিত প্ল্যান্ট দুটি কোভিড মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য উপহার হিসেবে দেওয়া হয়েছে। স্বয়ংসম্পূর্ণ এবং অত্যাধুনিক এই প্ল্যান্ট দুটি অত্যন্ত সাশ্রয়ী উপায়ে তাৎক্ষণিক মেডিক্যাল অক্সিজেন তৈরি করে। হাসপাতালে সরাসরি স্থাপনের পাশাপাশি এগুলো অক্সিজেন সিলিন্ডার রিফিল করার জন্যও ব্যবহার উপযোগী। প্ল্যান্ট দুটি চিকিৎসা কাজে ব্যবহারের জন্য প্রেসার স্যুইং অ্যাবসরভেশন (পিএসএ) নীতিসহ জিওলাইট প্রযুক্তি ব্যবহার করে মানসম্মত মেডিক্যাল অক্সিজেন উৎপাদন করে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
শপথ নিলেন ৪৪১ নবীন নাবিক
বাংলাদেশের সমুদ্রসীমায় আটক ছয় জেলে শ্রীলঙ্কায় ফিরে গেছেন
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের