গৃহবধূ ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসক গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৫আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৫

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় চিকিৎসা নিতে আসা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ফরিদ হোসেন নামে এক পল্লী চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকালে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে থানায় মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ। এরপর পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ফরিদকে করে। শারীরিক পরীক্ষার জন্য ওই গৃহবধূকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য রামগঞ্জ উপজেলার ৬নং লামচর ইউনিয়নের লামচর উচ্চ বিদ্যালয় সংলগ্ন ফরিদ ফার্মেসিতে আসতেন ওই গৃহবধূ। বৃহস্পতিবার সকালে ওই ফার্মেসিতে আসলে ইনজেকশন দেওয়ার কথা বলে তাকে একটি কক্ষে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ফরিদ। তার মুখ চেপে ধরে ভয়ভীতি দেখায়। কাউকে কিছু না বলে বাড়ি ফিরে বিষয় পরিবারের লোকজনকে জানান ভুক্তভোগী। পরে পরিবারের সিদ্ধান্তে গতকাল সন্ধ্যায় থানায় মামলা করেন।

এ বিষয়ে ফরিদের ভাই টিপু সুলতান বলেন, এটা একটা সাজানো নাটক। আমার ভাইকে ফাঁসাতে এই ঘটনা সাজানো হয়েছে। ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার পর সত্য বের হয়ে আসবে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ধর্ষণের শিকার গৃহবধূর করা মামলায় ফরিদকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের