২৬ দিনের সন্তান রেখে করোনায় শিক্ষিকার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৫:০২

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় করোনাভাইরাসে তাহমিনা আক্তার ডলি (২৯) নামে এক শিক্ষিকা মারা গেছেন। শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উপজেলার কুলিকুন্ডা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন তাহমিনা আক্তার। তিনি কুলিকুন্ডা গ্রামের মশিউর রহমানের স্ত্রী। তাদের দুইটি ছেলে সন্তান রয়েছে। ছোট ছেলের বয়স ২৬ দিন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুলিকুন্ডা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে সালমা জানান, ২০১২ সালের ৪ সেপ্টেম্বর কুলিকুন্ডা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন তাহমিনা।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন তাহমিনা আক্তার। এরপর ১৩ আগস্ট তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে জ্বর ও শ্বাসকষ্ট বাড়ায় করোনার নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্টে করোনা পজিটিভি আসে। পরে তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি স্ট্রোক করেন। পরে গতকাল রাতে মৃত্যু হয়।

আজ শনিবার সকাল ১০টায় কুলিকুন্ডা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের