গ্যাস লাইন ফেটে পুড়েছে সিএনজি, চালক-যাত্রী দগ্ধ

কুমিল্লা প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৬

কুমিল্লার মুরাদনগরে কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ডে গ্যাস লাইন ফেটে আগুন ধরে একটি সিএনজি অটোরিকশা পুড়ে গেছে। এ সময় সিএনজিচালক ও একজন যাত্রী অগ্নিদগ্ধ হয়েছেন। রবিবার (০৫ সেপ্টেম্বর) কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোম্পানীগঞ্জ এলাকা যানজটমুক্ত রাখতে মুরাদনগরের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এবং সড়ক ও জনপথ অধিদফতর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. রেজা-ই রাব্বী বাসস্ট্যান্ড পরিদর্শন করেন। তারা চলে যাওয়ার পর সওজের লোকজন ভেকু মেশিন দিয়ে রাস্তার পশ্চিম পাশ পরিষ্কার করতে থাকেন। পরিষ্কারের সময় একটি মৃত বটগাছের মূল উঠাতে গেলে নিচে থাকা গ্যাস লাইন ফেটে যায়। এ সময় দেবিদ্বার থেকে আসা সিএনজি অটোরিকশা যাত্রী নামানোর সময় আগুন ধরে যায়। এতে গাড়িতে থাকা পরিবহন ব্যবসায়ী আবুল খায়ের ও সিএনজিচালক দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে আবুল খায়েরের অবস্থা গুরুতর দেখে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে নেন স্বজনরা।

মুরাদনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার আব্দুর রব বলেন, মুরাদনগরের দুই ইউনিট ও কুমিল্লার এক ইউনিটসহ তিন ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জানতে পেরেছি ভেকু মেশিন দিয়ে কাজ করার সময় গ্যাস পাইপ ফেটে যায়। এ অবস্থায় একটি সিএনজি অটোরিকশা এসে দাঁড়াতেই বিস্ফোরণ ঘটে। আগুনের সূত্রপাত সিগারেটের আগুন থেকে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

/এএম/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
ঈদে কত দিন সার্বক্ষণিক খোলা থাকবে সিএনজি স্টেশন
ঢাকায় সিএনজি চালকের হতাশা‘সংসার তো এখন আল্লাহই চালায় মামা’
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি