নোয়াখালী জেলা জামায়াতের আমিরসহ গ্রেফতার ৩  

নোয়াখালী প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২১, ১৩:২৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৩:২৬

নোয়াখালী জেলা জামায়াতের আমির মাওলানা মো. আলাউদ্দিনসহ (৬০) তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) ভোরে বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতার আরও দুই জন হলেন- জেলা জামায়াতের সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গনি চৌধুরী ওরফে মহল (৪৫) ও জামায়াত নেতা ফখরুল ইসলাম দাউদ (৪০)।

বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন জানান, গতকাল  বেগমগঞ্জের চৌমুহনী বাজার এলাকায় জামায়াত ইসলামের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করে মামলা করা হয়। ওই মামলায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। 

তিনি আরও বলেন, আজ দুপুরে আসামিদের নোয়াখালী চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এছাড়া বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে বেগমগঞ্জে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানসহ ১০ জনকে গ্রেফতারের প্রতিবাদে চৌমুহনী বাজারে বিক্ষোভ মিছিল করে জামায়াত ইসলামের নেতাকর্মীরা। মিছিল শেষে কাচারি বাড়ি মসজিদ এলাকায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন, জেলা জামায়াতের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গনি মহল চৌধুরী, চেীমুহনী পৌর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান ও শিবিরের নোয়াখালী উত্তর সভাপতি মো. সুমন। পরে খবর পেয়ে বুধবার ভোরে একাধিক স্থানে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করে পুলিশ।

/এসএইচ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম