হাটহাজারী মাদ্রাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক মুফতি ইয়াহিয়া

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪৮ আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫২

চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহালিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম (মহাপরিচালক) হিসেবে মুফতি ইয়াহিয়াকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মাদ্রাসা পরিচালনা কমিটির (শুরা) বৈঠক শেষে তাকে মহাপরিচালক ঘোষণা করা হয়।

বৈঠকে উপস্থিত ফটিকছড়ির জামিয়া উবাইদিয়া নানুপুর মাদ্রাসার পরিচালক মাওলানা সালাহউদ্দিন নানুপুরী বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ শুরা বৈঠকে মাওলানা আব্দুস সালামকে মাদ্রাসার মহাপরিচালক, মাওলানা শেখ আহমদকে প্রধান শায়খুল হাদিস ও মাওলানা ইয়াহইয়াকে সহাকারী পরিচালক করার সিদ্ধান্ত হয়। বৈঠকের পর এটি ঘোষণা করা হতো। কিন্তু তার আগেই আব্দুস সালাম মারা যান। পরে বৈঠক শেষে মাওলানা ইয়াহিয়াকে ভারপ্রাপ্ত মহাপরিচালক ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, হাটহাজারীর আল জামিয়াতুল আহালিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার পরিচালক প্যানেলের সদস্য মাওলানা আব্দুস সালাম মারা গেছেন। আজ বেলা ১১টা ৪০ মিনিটে মাদ্রাসা পরিচালনা কমিটির (শুরা) বৈঠক চলাকালে তার মৃত্যু হয়।

/এসএইচ/
সম্পর্কিত
হাটহাজারী থানায় নতুন ওসি
হাটহাজারী থানার ওসি প্রত্যাহার
হাটহাজারীতে সংঘর্ষে আহত ৭০, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি
সর্বশেষ খবর
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
এবার অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন সোবহানা 
এবার অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন সোবহানা 
ইংল্যান্ডে বাঘের খাঁচায় ঢুকে পড়লেন দর্শনার্থী, এরপর যা হলো
ইংল্যান্ডে বাঘের খাঁচায় ঢুকে পড়লেন দর্শনার্থী, এরপর যা হলো
হাসানের আগুনে বোলিংয়ে ২৪০ রানে শেষ আফগানিস্তান 
হাসানের আগুনে বোলিংয়ে ২৪০ রানে শেষ আফগানিস্তান 
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?