হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ঘোষণার আগেই মারা গেলেন আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৯ আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৩:২০

চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহালিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার পরিচালক প্যানেলের সদস্য মাওলানা আব্দুস সালাম (৮৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে মাদ্রাসা পরিচালনা কমিটির (শুরা) বৈঠক চলাকালে তার মৃত্যু হয়।

এর আগে সকাল সাড়ে ১০টায় মাদ্রাসার মহাপরিচালক নির্ধারণে শুরা সদস্যদের বৈঠক শুরু হয়। বৈঠকে তাকে মাদ্রাসার মহাপরিচালক করার সিদ্ধান্ত হলেও ঘোষণা দেওয়া হয়নি। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েন তিনি। মাদ্রাসার পরিচালক প্যানেলের সদস্য শেখ আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে উপস্থিত ফটিকছড়ির জামিয়া উবাইদিয়া নানুপুর মাদ্রাসার পরিচালক মাওলানা সালাহউদ্দিন নানুপুরী বলেন, মাওলানা আব্দুস সালামকে বৈঠকে মহাপরিচালক করার সিদ্ধান্ত হয়। তখনও বৈঠক চলছিল। এর মধ্যে হঠাৎ অচেতন হয়ে পড়লে দ্রুত হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. তাহানিয়া সাবেরা চোধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, মাওলানা আব্দুস সালামকে অচেতন অবস্থায় ১১টা ৪৫ মিনিটে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করি। মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

মাদ্রাসার একটি সূত্র বলছে, গত কয়েক দিন ধরে মাওলানা আব্দুস সালামের জ্বর ও কাশি ছিল।

মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন মাওলানা আব্দুস সালাম। হেফাজত ইসলামের আমির শাহ আহমদ শফীর ইন্তেকালের পর তিনি মাদ্রাসা পরিচালনা কমিটির প্যানেল মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
এক ভবনের ছাদ থেকে অন্য ছাদে যাওয়ার চেষ্টা, নিচে পড়ে শিশুর মৃত্যু
সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বউ-শাশুড়ি, প্রাণ গেলো বাসচাপায়
ইটভাটার দেয়াল ধসে প্রাণ গেল ২ শ্রমিকের
সর্বশেষ খবর
তিন খাতে বিনিয়োগ করবে জাপানি কোম্পানি, স্বাগত জানালেন প্রধানমন্ত্রী
তিন খাতে বিনিয়োগ করবে জাপানি কোম্পানি, স্বাগত জানালেন প্রধানমন্ত্রী
সৌদি আরবে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
সৌদি আরবে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেলো ঘরবাড়ি-সেতু
নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেলো ঘরবাড়ি-সেতু
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে: নৌপরিবহনমন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে: নৌপরিবহনমন্ত্রী
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?