ভাসানচর থেকে পালানো ৯ রোহিঙ্গা মিরসরাইয়ে আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ সেপ্টেম্বর ২০২১, ১৪:১০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৪:১৩

নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে আসা নয় জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মিরসরাই থানার সাহেরখালী ইউনিয়নের খেয়ারঘাট উপকূলীয় এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য ভাসানচর থেকে বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে পালিয়ে মিরসরাইয়ের খেয়ারঘাট এলাকায় আসেন তারা। সকালে তাদের দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে নয় জনকে আটক করে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, দালালের সহযোগিতায় একটি নৌকায় খেয়ারঘাট এলাকায় আসেন তারা। এখান থেকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার কথা ছিল। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
ভাসানচর থেকে পালানো ৩৭ রোহিঙ্গা তিন দিন ভাসলেন সাগরে, সন্দ্বীপে আটক
ইউএনফপিএ-কে ৩২ লাখ ডলার দিচ্ছে জাপান
ভাসানচরের কাছে ৮৫০ টন পাথর নিয়ে ডু‌বে গে‌লো জাহাজ
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী