রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২৪, ২২:৩৮আপডেট : ২০ মার্চ ২০২৪, ২২:৩৮

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া বুধবার (২০ মার্চ) ভাসানচর ও কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

ইউএনডিপি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাসানচর এবং কক্সবাজার সফরের সময় রাজকন্যা ইউএনএইচসিআর, ডব্লিউএফপি, আইওএম, ইউনিসেফ, ইউএনউইম্যান এবং ইউএনএফপিএ-সহ একাধিক জাতিসংঘ সংস্থার সহায়তায় পরিচালিত কার্যক্রম পরিদর্শন করেন। রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের জীবনে যে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে এবং তাদের কল্যাণে পরিচালিত বিভিন্ন সহায়তা পরিষেবা সম্পর্কেও ধরনা লাভ করেন তিনি।

এছাড়াও, ভূমিধ্বস এড়াতে নরওয়ের অর্থায়নে ইউএনডিপির উদ্যোগে পরিচালিত দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার প্রকৃতিভিত্তিক সমাধাননির্ভর উদ্যোগগুলো পরিদর্শন করেন ইউএনডিপির এই শুভেচ্ছাদূত। তার এই সফর ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনের জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বকে আরও জোরদার করবে।

পরে তিনি কক্সবাজারে সরকারের খুরুশকুল আশ্রয়ণ হাউজিং প্রকল্পের এলাকাটি পরিদর্শন করেন, যেখানে জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাস্তুচ্যুত মানুষের জন্য টেকসই আবাসন নিশ্চিত করা হয়েছে। আগের দিন তিনি বঙ্গোপসাগরের জলবায়ু-ঝুঁকিপূর্ণ দ্বীপ হাতিয়ার বাসিন্দাদের জীবনের চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানতে দ্বীপটি পরিদর্শনে যান। ক্রাউন প্রিন্সেস সেখানকার আগাম সতর্কতা ব্যবস্থাটি পর্যবেক্ষণ করেন এবং কীভাবে এটি হাতিয়ার মতো প্রত্যন্ত অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি কমাতে ভূমিকা রাখছে তা সম্পর্কে ধরনা লাভ করেন।

সুইডেনের ক্রাউন প্রিন্সেস ও ইউএনডিপির শুভেচ্ছাদূত ভিক্টোরিয়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা তথা এসডিজির প্রচারণার উদ্দেশ্যে গত সোমবার সোমবার ঢাকায় আসেন। প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তিনি ব্যস্ত সূচি অতিবাহিত করবেন।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
জাতিসংঘের আশঙ্কার মধ্যেই টেকনাফে ভাসছে একাধিক লাশ, স্থানীয়দের উদ্বেগ
মিয়ানমারের উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি নিহতের শঙ্কা
রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
সর্বশেষ খবর
মাইলস্টোনের ক্ষতিপূরণ না পাওয়া সরকারেরও ব্যর্থতা: ডা. জাহেদ 
মাইলস্টোনের ক্ষতিপূরণ না পাওয়া সরকারেরও ব্যর্থতা: ডা. জাহেদ 
‘ভাস্কর্য অপসারণে উগ্রবাদীদের সম্পৃক্ততার তথ্য নেই’ 
‘ভাস্কর্য অপসারণে উগ্রবাদীদের সম্পৃক্ততার তথ্য নেই’ 
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে ইসরায়েলের মাটির প্রাচীর
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে ইসরায়েলের মাটির প্রাচীর
শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা 
শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা 
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী