রোহিঙ্গা ক্যাম্পে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭ জন চমেক হাসপাতালে, এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩০

নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ পাঁচ শিশুসহ সাত জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত রাসেল নামে তিন বছরের এক শিশু মারা গেছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নূরুল আলম আশিক এ তথ্য নিশ্চিত করেন।

আহতরা হলেন- মুবাসসারা (৪), রোসমিনা (৫), রবি আলম (৫), আমেনা খাতুন (২৪), সোহেল (৩) ও জোবায়দা (২২)। এর মধ্যে আমেনা খাতুন ব্যতীত সবাই শ্বাসনালীতে দগ্ধ হয়েছেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল সূত্র জানায়, ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই পরিবারের ৯ জন দগ্ধ হন। এর মধ্যে সাতজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক আহতদের চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি দিয়েছেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বাংলা ট্রিবিউনকে বলেন, ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিদগ্ধ সাত জনকে সন্ধ্যায় চমেক হাসপাতালে আনা হয়। এর মধ্যে রাসেল নামে তিন বছরের এক শিশু মারা গেছে। বর্তমানে ছয় জন বার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন। হাসপাতালে চিকিৎসাধীন ছয় জনের মধ্যে মুবাসসারা ৬০, রোসমিনা ৫০, রবি আলম ৪৫, আমেনা খাতুন ৮, সোহেল ৫২ ও জোবায়দা ২৫ শতাংশ দগ্ধ হয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
ভাসানচর থেকে পালানো ৩৭ রোহিঙ্গা তিন দিন ভাসলেন সাগরে, সন্দ্বীপে আটক
ইউএনফপিএ-কে ৩২ লাখ ডলার দিচ্ছে জাপান
ভাসানচরের কাছে ৮৫০ টন পাথর নিয়ে ডু‌বে গে‌লো জাহাজ
সর্বশেষ খবর
মাইলস্টোনের ক্ষতিপূরণ না পাওয়া সরকারেরও ব্যর্থতা: ডা. জাহেদ 
মাইলস্টোনের ক্ষতিপূরণ না পাওয়া সরকারেরও ব্যর্থতা: ডা. জাহেদ 
‘ভাস্কর্য অপসারণে উগ্রবাদীদের সম্পৃক্ততার তথ্য নেই’ 
‘ভাস্কর্য অপসারণে উগ্রবাদীদের সম্পৃক্ততার তথ্য নেই’ 
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে ইসরায়েলের মাটির প্রাচীর
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে ইসরায়েলের মাটির প্রাচীর
শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা 
শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা 
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী