৮০০ রোহিঙ্গার মাঝে ইফতারসামগ্রী বিতরণ

টেকনাফ প্রতিনিধি
০২ এপ্রিল ২০২৪, ১৭:৪০আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১৭:৪০

কক্সবাজার ও নোয়াখালীর ভাসানচরে ৮০০ গরিব-দুস্থ রোহিঙ্গার মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (২ এপ্রিল) বিকাল ৪টায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ এবং নোয়াখালীর ভাসানচরে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ৮, ১৪, ১৬ ও ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ইফতারসামগ্রী রোহিঙ্গাদের হাতে তুলে দেয়। ইফতার প্যাকেটে চাল, ডাল, ছোলা, চিনি ও সয়াবিন রয়েছে।

এসব তথ্য জানিয়ে এপিবিএন-৮-এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আমির জাফর বলেন, ‘ক্যাম্পে গরিব ও দুস্থ রোহিঙ্গাদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। আমরা উখিয়া-টেকনাফ এবং ভাসানচরে ৮০০ রোহিঙ্গাকে ইফতারের খাদ্যসামগ্রী প্রদান করেছি। এতে তারা (রোহিঙ্গারা) পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের নেতা নুর মোহাম্মদ বলেন, ‘আমার ক্যাম্পে এপিবিএন পুলিশের পক্ষ থেকে ২০০ রোহিঙ্গার মাঝে ইফতারসামগ্রী প্রদান করা হয়েছে। অন্যান্য ক্যাম্পেও ইফতার বিতরণ করা হয়েছে। ইফতার প্যাকেটে চাল, ডাল, ছোলা, চিনি ও সয়াবিন তেল দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, ক্যাম্পের গরিব ও দুস্থ এসব রোহিঙ্গারা ইফতারসামগ্রী পেয়ে আনন্দিত। তারা বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
জাতিসংঘের আশঙ্কার মধ্যেই টেকনাফে ভাসছে একাধিক লাশ, স্থানীয়দের উদ্বেগ
মিয়ানমারের উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি নিহতের শঙ্কা
রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
সর্বশেষ খবর
মাইলস্টোনের ক্ষতিপূরণ না পাওয়া সরকারেরও ব্যর্থতা: ডা. জাহেদ 
মাইলস্টোনের ক্ষতিপূরণ না পাওয়া সরকারেরও ব্যর্থতা: ডা. জাহেদ 
‘ভাস্কর্য অপসারণে উগ্রবাদীদের সম্পৃক্ততার তথ্য নেই’ 
‘ভাস্কর্য অপসারণে উগ্রবাদীদের সম্পৃক্ততার তথ্য নেই’ 
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে ইসরায়েলের মাটির প্রাচীর
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে ইসরায়েলের মাটির প্রাচীর
শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা 
শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা 
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী