কাদের মির্জার শাস্তি-বহিষ্কার দাবিতে দেয়ালে দেয়ালে পোস্টার

নোয়াখালী প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২১, ২০:১৯আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২০:১৯

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার শাস্তি ও দল থেকে বহিষ্কারের দাবিতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনায় পোস্টারিং করা হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার চাপরাশিরহাট, নতুন বাজার, বামনী বাজার, পেশকারহাটসহ বিভিন্ন ইউনিয়নে দেয়ালে দেয়ালে এসব পোস্টার সাঁটানো হয়।

পোস্টারে লেখা রয়েছে, ‘গত সাত মাসে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আবদুল কাদের মির্জার রাক্ষুসে থাবায় নিহত এবং আহতদের ছবি। কাদের মির্জার শাস্তি ও দল থেকে বহিষ্কারে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনায়। প্রচারে- আ.কা মির্জার নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হয়ে নিহত এবং আহতদের পরিবার।’

বসুরহাট আওয়ামী লীগের বিজ্ঞপ্তি

অন্যদিকে, সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কাদের মির্জা ঘোষিত কমিটির কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল ও সাধারণ সম্পাদক মো. ইউনুছ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধরনের পোস্টারিংয়ের তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানানো হয়। এ কাজে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।

এ বিষয়ে জানতে মেয়র আবদুল কাদের মির্জার মুঠোফোনে সন্ধ্যায় কল করা হলে তিনি কেটে দেন।

/এফআর/
সম্পর্কিত
জামায়াতের ৪ নেতাকর্মী হত্যায় কাদের মির্জাসহ ১৯ পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন
‌শব্দ বোমাবাজ সেফুদা নোয়াখালীর আওয়ামী লীগকে ধ্বংস করেছে: এমপি একরাম
সেন্টমার্টিনে ইউরেনিয়ামের খনি আছে: কাদের মির্জা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি