বিকাশ এজেন্টের ১২ লাখ টাকাসহ আট মোবাইল চুরি

কুমিল্লা প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৮আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৮

কুমিল্লার মুরাদনগরে বিকাশ এজেন্টের ১২ লাখ টাকা ও আটটি মোবাইল চুরি হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার কোম্পানীগঞ্জ বাস স্ট্যান্ডের কুমিল্লা ট্রান্সপোর্ট অফিসের পাশে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী বিকাশ এজেন্টের মালিক আল-আমিন (৩০) থানায় লিখিত অভিযোগ করেছেন। সে নবীপুর পূর্ব ইউনিয়নের গকুল নগর গ্রামের শহীদ মিয়ার ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা) পুলিশ টাকা ও মোবাইল উদ্ধার করতে পারেনি।

ভুক্তভোগী আল-আমিন বলেন, ‘প্রতিদিনের মতো সোমবার সকাল আনুমানিক ৯টায় দোকান খুলতে যাই। দোকান খোলার সময় মোবাইল ও টাকা ভর্তি ব্যাগটি পাশে রাখি। চোখের পলকে কে-বা কারা নিয়ে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি। টাকা ও মোবাইল না পেলে আমাকে পথে বসতে হবে। কেননা ধার করে এ ব্যবসা করছি।’ ব্যাগে ১২ লাখ টাকা ও আটটি মোবাইল ছিল বলে জানান এ ব্যবসায়ী।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান বলেন, ‘অভিযোগের ভিত্তিতে জোর তদন্ত চলছে। আশা করছি, টাকা ও মোবাইল দ্রুত উদ্ধার হবে।’

/এফআর/
সম্পর্কিত
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম