আইনজীবীর বিরুদ্ধে ২৭ কোটি টাকার চেক সরানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ সেপ্টেম্বর ২০২১, ২২:২১আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২২:৩১

চেক ডিজঅনার মামলার আদালতে উপস্থাপন করা নথি থেকে ২৭ কোটি ৯৭ লাখ ৮৮ হাজার ৭২ টাকার চেক সরানোর অভিযোগে জোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেব নামে এক আইনজীবীর বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছেন বিচারক। এ ঘটনায় সোমবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের কাছে লিখিত অভিযোগ দেন যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহির উদ্দিন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার দীপেন দাশগুপ্ত এ তথ্য জানিয়েছেন। আদালত অভিযোগটি গ্রহণ করে অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযোগটি আইনজীবী সমিতির কাছে পাঠিয়েছে বলে তিনি জানান।

আদালত সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর বিকালে চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে দায়রা-১৮৩৭/২০১৪ নথি দেখার জন্য নেন অ্যাডভোকেট আওরঙ্গজেব। ওই মামলার আইনজীবী না হয়েও তিনি নথি দেখার অনুরোধ করলে আদালতের অফিস সহায়ক নথিতে রক্ষিত সব কাগজপত্র সঠিক আছে যাচাই করে নথি দেন। নথি দেখার পর, রেকর্ড অফিস সহায়কের কাছে হস্তান্তর করলে, অফিস সহায়ক নথি যাচাই করে দেখেন তাতে রক্ষিত ২৭ কোটি ৯৭ লাখ ৮৮ হাজার ৭২ টাকার চেক নেই। অফিস সহায়ক এবং বেঞ্চ সহকারী আইনজীবীকে অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে আদালতের বিচারককে অবহিত করেন। বিষয়টি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদককে জ্ঞাত করে আওরঙ্গজেবের চেম্বারে যান বেঞ্চ সহকারী। পরে রাত ১০টায় নগরের হোটেল আগ্রাবাদ থেকে আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আওরঙ্গজেবের কাছ থেকে উদ্ধার করেন। পরে এ ঘটনায় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহির উদ্দিন চট্টগ্রাম মহানগর দায়রা জজের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা নিতে আইনজীবী সমিতির কাছে পাঠিয়ে দিয়েছেন আদালত।

এ সম্পর্কে জানতে চাইলে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন বলেন, ‘আদালত থেকে আমাদের কাছে অভিযোগটি পাঠানো হয়েছে। এটি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির প্রতিবেদনের আলোকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযোগে বিষয়ে জানতে আইনজীবী জোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেবের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

/এমএএ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি