‘তামিম ইকবাল সুপরিকল্পিত ষড়যন্ত্রের শিকার’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪০

ক্রিকেটার তামিম ইকবালকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন চট্টগ্রামের ক্রিকেটপ্রেমীরা। মঙ্গলবার নগরীর কাজীর দেউড়ি মোড়ে ‘ক্রিকেটপ্রেমী চট্টগ্রামবাসী’র ব্যানারে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে তারা এই দাবি জানান। 

বক্তারা অভিযোগ করেন, ক্রিকেটার তামিম ইকবাল সুপরিকল্পিত ষড়যন্ত্রের শিকার। তাকে কৌশল করে সরে যেতে বাধ্য করা হয়েছে। বিসিবি কৌশল করে এমন পরিস্থিতি তৈরি করেছে, যাতে তামিম সরে দাঁড়ান। তার ক্যারিয়ার নষ্ট করে দেওয়া হচ্ছে। আমরা চট্টগ্রামবাসী এটি হতে দিবো না। 

তারা আরও বলেন, একইভাবে মাশরাফি বিন মর্তুজাকেও জাতীয় দল থেকে অপমানজনকভাবে বিদায় করা হয়েছে। এই সবকিছুই নীলনকশার অংশ। বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার ষড়যন্ত্র। এসবের অংশ হিসেবেই বিশ্বকাপের দল থেকে তামিমকে বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশ দলে ওপেনার হিসেবে তামিমের বিকল্প নেই। তাই তামিমকে দলে অন্তর্ভুক্তির দাবি জানান তারা।

সৌরভ প্রিয় পালের সভাপতিত্বে সমাবেশে জাকির হোসেন, নিজাম উদ্দিন চৌধুরী, মো. মামুন, লিমন চৌধুরী, মো. বেলাল, মহিউদ্দিন আবসার, জাসেদ খানসহ আরও অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওমর কাইয়ুম।

/টিটি/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের