হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি  
০৪ মে ২০২৫, ২৩:৫৭আপডেট : ০৪ মে ২০২৫, ২৩:৫৭

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার (৪ মে ) রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে বিক্ষোভ মিছিল নিয়ে  রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশ করে শিক্ষার্থীরা। 

এসময় ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘হাসনাত ভাই আহত কেন, ইন্টেরিম জবাব দে’, ‘জেগেছে রে জেগেছে , ছাত্র সমাজ জেগেছে’, ‘আওয়ামী লীগের গদিতে, আগুন জ্বালো একসাথে’ , ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম বলেন, ‘আজ যে হামলা হয়েছে, এটা শুধু হাসনাতের ওপর না, এই হামলা জুলাই অভ্যুত্থানের ওপর হয়েছে। আমরা দেখেছি, জুলাই অভ্যুত্থানের ৯ মাস অতিবাহিত হয়ে গেলেও এই সরকার প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলিউশন ঘোষণা করতে পারেনি।’

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের কিসের ভয়? আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারেন না। পুরো বাংলাদেশ আপনাদের ওপর সমর্থন সরিয়ে নিতে বাধ্য হবে, যদি না আওয়ামী নিষিদ্ধ করতে না পারেন। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আপনারা ছাত্রদের হাইকোর্ট দেখাবেন না। যদি অতি দ্রুত আওয়ামী নিষিদ্ধ না করেন এবং প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলিউশন ঘোষণা না করেন; তাহলে ছাত্র জনতা জুলাইয়ের মতো আবারও আন্দোলনে নামবে।’

বিক্ষোভ সমাবেশে আরবি বিভাগের শিক্ষার্থী রিদওয়ান আহমেদ রিফাত বলেন, আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ কি কোনও রাজনৈতিক সংগঠন? এগুলো শুধু সন্ত্রাসী লীগ হিসেবে পরিচিত। তারা শুধু সন্ত্রাসী সংগঠন। আমরা কোনও সন্ত্রাসীদের বাংলাদেশের মাটিতে দেখতে চাই না। তাদের স্থান হবে ফাঁসির দড়ি।’

/ইউএস/
সম্পর্কিত
বিচার না হওয়া পর্যন্ত হবিগঞ্জে আছি, প্রয়োজনে আমাদের লাশ যাবে: সারজিস 
সারজিস-নাসীরুদ্দীন আহত, গাড়ি থেকে নামিয়ে পেটানো হয় নেতাকর্মীদের
এনসিপির গাড়িবহরে হামলাকারী ‘সন্ত্রাসীদের’ গ্রেফতারের দাবি নাহিদের
সর্বশেষ খবর
নিজের মাকেই নকল মানুষ মনে হয়, আছে এমন মানসিক রোগ
নিজের মাকেই নকল মানুষ মনে হয়, আছে এমন মানসিক রোগ
একা বাসা থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
একা বাসা থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীতে দুই অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো এক চালকের
রাজধানীতে দুই অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো এক চালকের
আশ্রয়প্রার্থীদের সরাসরি নিজ দেশে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র
আশ্রয়প্রার্থীদের সরাসরি নিজ দেশে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
যুবদলের কমিটি দেওয়ার পরদিনই ১৬ নেতার পদত্যাগ
যুবদলের কমিটি দেওয়ার পরদিনই ১৬ নেতার পদত্যাগ
৩২ ডিসিকে অবসরে পাঠানোর কারণ কী, জানালেন তথ্য উপদেষ্টা
৩২ ডিসিকে অবসরে পাঠানোর কারণ কী, জানালেন তথ্য উপদেষ্টা