ডা. প্রাণ গোপালসহ ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ 

কুমিল্লা প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৭

কুমিল্লা-৭ চান্দিনা সংসদীয় আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার মঙ্গলবার ওই তিন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

ওই তিন জন হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, জাতীয় পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি মো. লুৎফুর রেজা খোকন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) প্রার্থী মনিরুল ইসলাম। এসময় একমাত্র স্বতন্ত্র প্রার্থী মাও. সালেহ সিদ্দিকীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার জানান, স্বতন্ত্র প্রার্থী মাওলানা সালেহ সিদ্দিকীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তিনি নিয়মানুযায়ী এক শতাংশ ভোটারের সমর্থনের কাগজ জমা দিতে ব্যর্থ হয়েছেন। এছাড়া তিনি নিয়মানুযায়ী নির্ধারিত একটি সরকারি ফি জমা দেননি।

উল্লেখ্য-৩০ জুলাই অধ্যাপক মো. আলী আশরাফ এমপির মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ৭ অক্টোবর ভোট গ্রহণের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন।

 

/টিটি/
সম্পর্কিত
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনপোস্টাল ব্যালটে ভোট পড়েছে মাত্র চারটি
১ লাখ ২০ হাজার ভোটে জামায়াতকে হারিয়ে ধানের শীষ বিজয়ী
বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা, আবারও হারলেন জামায়াতের সোহেল
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম