চট্টগ্রামে আরও ১১২ জনের করোনা শনাক্ত 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ সেপ্টেম্বর ২০২১, ১০:০৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১০:০৩

করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও দুই জন মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে পাওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে চট্টগ্রামে করোনায় এক হাজার ২৭৯ জন মারা গেছেন। 

এর মধ্যে ৭০৬ জন চট্টগ্রাম নগরীর, বাকি ৫৭৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে জানানো হয়, এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত হয়েছে এক লাখ এক হাজার ১৩১ জন। এর মধ্যে ৭৩ হাজার ২৯৪ জন চট্টগ্রাম নগরীর। বাকি ২৭ হাজার ৮৩৭ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার। 

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১২টি ল্যাবে এক হাজার ৭৫৩টি নমুনা পরীক্ষায় ১১২ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯৫টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৫১টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৪৬টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৮৩টি এবং আরটিআরএল ল্যাবে পাঁচটি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চবি ল্যাবে ১৭ জন, বিআইটিআইডি ল্যাবে ১৫ জন, চমেক ল্যাবে ৪৭ জন, সিভাসু ল্যাবে ১৯ জনের করোনা শনাক্ত হয়। এ ছাড়া এদিন ১৯টি অ্যান্টিজেন টেস্ট পরীক্ষায় একজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়।
 
অন্যদিকে, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ৫৫টি নমুনা পরীক্ষায় একজন, শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ৩৭৯টি নমুনা পরীক্ষায় একজন, মা ও শিশু হাসপাতালে ২১টি নমুনা পরীক্ষায় এক জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৮টি নমুনা পরীক্ষায় একজন এবং ইপিক হেলথ কেয়ারে ৭৩টি নমুনা পরীক্ষায় ‍নয় জনের করোনা শনাক্ত হয়। ল্যাব এইডে চার নমুনা পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি। কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ২৬ নমুনা পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি।

/এএম/
সম্পর্কিত
হোয়াইট হাউজের বন্দুকধারী শনাক্ত, ‘যিশুর অবতার’ বলে দাবি করতেন তিনি
এইডসের ‘রেডজোন’ সিরাজগঞ্জ, আক্রান্ত ২৫৫ জন, আছে শিক্ষার্থীও
উত্তরায় বিমান বিধ্বস্তডিএনএ টেস্টে ৫ শিশুর পরিচয় শনাক্ত: সিআইডি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী