‘আজান’ নিয়ে সংঘর্ষে একজন নিহত

কুমিল্লা প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৬আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৪

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ‘খুতবার আজান’ নিয়ে মুসল্লিদের দুই পক্ষের সংঘর্ষে আবু হানিফ খান (৪৫) নামে একজন নিহত হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কুড়াখাল গ্রামের কুড়াখাল কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত হয়েছেন দুই পক্ষের অন্তত সাত জন। তাদের মধ্যে তিন জনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি চার জন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। নিহত আবু হানিফ খান কুড়াখাল গ্রামের আবদু খানের ছেলে। 

বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমীন জানান, কুড়াখাল কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিরা দুই ভাগে বিভক্ত। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এর জেরে শুক্রবার খুতবার আজান জোরে ও আস্তে দেওয়া নিয়ে মতবিরোধে মুসল্লিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাত জন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী