বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৪ জনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২১, ২০:২৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২১:২০

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার বজরা ইউনিয়নের শীলমুদ গ্রামে এ ঘটনা ঘটে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন—শীলমুদ গ্রামের শহীদ মাওলানা বাড়ির আবুল বাশারের ছেলে আব্দুর রহিম (৫৫), উজির আলীর ছেলে ছেলে ইউসুফ (৪৮), নূর হোসেনের ছেলে মো. সুমন (২৮) ও মো. শহীদ উল্যার ছেলে মো. জুয়েল (১৬)। তারা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

বজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন অর রশীদ জানান, আজ সন্ধ্যায় ধানের জমিতে নামেন আব্দুর রহিম। এ সময় জমিতে থাকা পল্লী বিদ্যুতের স্টিলের পিলারে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তাকে উদ্ধার করতে গিয়ে একে একে আরও তিন জন বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, লাশ হাসপাতাল থেকে বাড়িতে এনে রাখা হয়েছে। 

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম