দুর্ঘটনার এক মাস পর সেই চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ সেপ্টেম্বর ২০২১, ২১:০৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২১:০৫

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) মো. ওয়াহিদুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফায়সাল ইকবাল চৌধুরী বলেন, ‘স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ওয়াহিদুর রহমান মারা যান। তার মৃত্যুতে আমরা একজন মেধাবী চিকিৎসককে হারালাম।’

ওয়াহিদুর রহমান বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজের সেকেন্ড ব্যাচের ছাত্র ছিলেন। তার স্ত্রী সেতু সেনজুতিও চিকিৎসক। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

গত ১৯ আগস্ট চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ওয়াহিদুর রহমান আহত হন। দুই দিন চমেক হাসপাতালে চিকিৎসার পর গত ২০ আগস্ট বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার আজগর আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরে স্কয়ার হাসপাতালের আইসিইউতে রাখা হয়।

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান