উখিয়ায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, নিহত ১

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৪

কক্সবাজারের উখিয়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাবের দাবি নিহত ব্যক্তি মাদক কারবারি। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধারের কথা জানিয়েছে র‌্যাব। 

নিহত জাহাঙ্গীর আলম উখিয়া উপজেলার পালং ইউনিয়নের ঘোনারপাড়া এলাকার আবুল মনছুরের ছেলে।

বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিন সোনাইছড়ি বায়তুশ শরফ এলাকায় এ ঘটনা ঘটে।

কক্সবাজার র‍্যাব ১৫- এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, মাদক উদ্ধারে গেলে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো হয়। আত্মরক্ষায় র‍্যাবও পাল্টা গুলি চালালে মাদক কারবারি জাহাঙ্গীর নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, তিন রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের