প্রশিক্ষণের জন্য বরাদ্দ অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:১২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:২০

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২০-২১ অর্থবছরে করোনার টিকাদান ও হাম রুবেলা (এমআর) কর্মসূচিসহ বিভিন্ন প্রশিক্ষণের নামে বরাদ্দ অর্থ থেকে প্রায় ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। হাসপাতালের প্রধান সহকারী শাহ আলম ও ইপিআই টেকনিশিয়ান নিজাম উদ্দিন মজুমদারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তুলে জেলা সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দফতরসহ দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি দিয়েছেন হাসপাতালের মাঠকর্মীরা। 

অভিযোগপত্রে বলা হয়েছে, মুরাদনগর উপজেলা ২২টি ইউনিয়নের ৬৬টি ওয়ার্ডের জন্য প্রায় ৩৪ লাখ দুই হাজার ৮০০ টাকা বরাদ্দ আসে। বরাদ্দ বিবরণীতে বলা হয়, প্রতিটি ইউনিয়নে একটি করে উপজেলা সদরের তিনটিসহ মোট ২৫টি দল টিকাদানকারী হিসেবে প্রশিক্ষণ শেষে কাজ শুরু করবেন। কিন্তু এখানে কোনও প্রশিক্ষণ না দিয়েই ‘টিকাদানকারী ও স্বেচ্ছাসেবকদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন’ মর্মে স্বাক্ষর নেওয়া হয়েছে।

এ ছাড়া মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২০-২১ অর্থবছরে করোনা টিকাদান কর্মসূচি ও এমআর ক্যাম্পেইনসহ অন্যান্য প্রশিক্ষণের জন্য ৫৩ লাখ ৯৪ হাজার ৬৭০ টাকা বরাদ্দ আসে। ওই টাকা খরচ দেখিয়ে উত্তোলন করেছেন দুই কর্মকর্তা। ফলে হাসপাতালে কর্মরত নার্স, স্বাস্থ্য সহকারী ও স্বেচ্ছাসেবকরা প্রশিক্ষণের ভাতা থেকে বঞ্চিত হয়েছেন। এতে তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এ বিষয়ে কেউ প্রকাশ্যে মুখ না খুললেও ৫৪ জন মাঠকর্মী স্বাক্ষরিত কাগজ অভিযোগের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, প্রধান সহকারী শাহ আলম গত ১৩ বছর ধরে এই হাসপাতালে আছেন। চিকিৎসক, নার্স ও মাঠ পর্যায়ের কর্মচারীসহ কেউ মাতৃত্বকালীন ছুটি ও যোগদান, বদলিসহ অন্যান্য অফিসিয়াল কাজে তার কাছে গেলে দুই থেকে পাঁচ হাজার টাকা দিতে হয়। মাসে মাসে মোটা অংকের টাকার বিনিময়ে কমপ্লেক্সের এক আয়া আট বছর ধরে কর্মস্থলে না এসেই বেতন-ভাতা তুলছেন।

অভিযোগের বিষয়ে ইপিআই টেকনিশিয়ান নিজাম উদ্দিন মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘আমি এ বিষয়ে কিছুই জানি না। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচও) নাজমুল আলমের সঙ্গে যোগাযোগ করেন। তিনি সব বলতে পারবেন।’

প্রধান সহকারী শাহ আলম বলেন, ‘হাসপাতালের টাকা আত্মসাতের সঙ্গে আমার কোনও সম্পৃক্ততা নেই। তাছাড়া কেউ এ বিষয়ে আমার কাছ থেকে কিছুই জানতে চায়নি।’

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল আলম বলেন, ‌‘কোনও ধরনের দুর্নীতির বিষয়ে আমার জানা নেই। বিভিন্ন মাধ্যমে খবর পাচ্ছি, হাসপাতালের দুই জন কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন দফতরে অভিযোগ হয়েছে। এর বেশি কিছু বলতে পারবো না।’

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাই এখন কোনও মন্তব্য করতে চাই না।’

/এসএইচ/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী