‘বঙ্গবন্ধু ৭৫ সালেই স্যাটেলাইটের কথা চিন্তা করেন’

কুমিল্লা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২১, ২০:২৩ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ২০:২৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালেই স্যাটেলাইটের কথা চিন্তা করেছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধুই প্রথম সমুদ্র সীমার আইন করেছেন। যে কারণে তাঁর উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সমান সমুদ্রসীমা আমরা অর্জন করতে পেরেছি।’

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার মুরাদনগরে চৌদ্দগ্রাম, বুড়িচং, সদর দক্ষিণ ও মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের ভাষণে বলেছিলেন, পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত। এক ভাগ শাষিত, আরেক ভাগ শোষিত। আমি শোষিত মানুষের পক্ষে। পৃথিবীর মধ্যে বিখ্যাত যে কয়েকজন নেতা আছেন, তাদের মধ্যে কেউ একটি রাষ্ট্র তৈরি করার স্বপ্ন দেখেছেন। তার পরবর্তী প্রজন্ম স্বপ্নপূরণে কাজ শুরু করেছেন। পরে কেউ না কেউ তা বাস্তবায়ন করেছেন। কিন্তু পৃথিবীর মধ্যে বঙ্গবন্ধুই একমাত্র নেতা, যিনি ১৯৪৮ সালে বাংলাদেশ নামক একটি দেশের স্বপ্ন দেখেন। ছয় দফা আন্দোলন ও ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মাধ্যমে স্বপ্ন বাস্তবায়নে কাজ শুরু করেন। ১৯৭১ সালে তা বাস্তবায়ন করেছেন।’

কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান, শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম ফারুক, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ, মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস।

পরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীসহ অন্যান্যরা ফিতা কেটে চৌদ্দগ্রাম, বুড়িচং, সদর দক্ষিণ ও মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করেন।

/এফআর/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
রোনালদোর হতাশার রাতে পর্তুগালের জয়
রোনালদোর হতাশার রাতে পর্তুগালের জয়
শেষ মুহূর্তের গোলে জার্মানিকে রুখে দিলো নেদারল্যান্ডস
শেষ মুহূর্তের গোলে জার্মানিকে রুখে দিলো নেদারল্যান্ডস
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবা যুক্ত করার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর
প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবা যুক্ত করার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন