মাদ্রিদের ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু আজ, অনিশ্চিত এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০২৫, ১৩:১৯আপডেট : ১৮ জুন ২০২৫, ১৩:১৯

ক্লাব বিশ্বকাপে আজ বুধবার রাতে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে রিয়াল মাদ্রিদ। তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে শুরুর ম্যাচে প্রাণভোমরা কিলিয়ান এমবাপ্পে অনিশ্চিত। জ্বরের কারণে মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেননি তিনি। 

রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো বলেছেন, এমবাপ্পের জন্য অপেক্ষা করবেন তারা। শেষ মুহূর্তেই একটা সিদ্ধান্ত নেবেন। 

হার্ড রক স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে রাত ১টায় মাদ্রিদের প্রতিপক্ষ আল হিলাল। তারা এইচ গ্রুপ সঙ্গী। 

পাম বিচ গার্ডেনসে মঙ্গলবার দলের প্রথম অনুশীলনের কোনও অংশেই এমবাপ্পে ছিলেন না। ক্লাবের এক মুখপাত্র জানিয়েছেন ফরাসি ফরোয়ার্ড জ্বরে আক্রান্ত। আলোনসো পরে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘সকালে কিলিয়ান কিছুটা ভালোবোধ করেছে। কিন্তু সেটা যথেষ্ট নয়। প্রচুর তাপ তার গায়ে। সে কেমনবোধ করে সেটা দেখতে হবে। শেষ মুহূর্তে আমরা সিদ্ধান্ত নেবো।’

গত মৌসুমে রিয়ালের অন্যতম পারফর্মার ছিলেন এমবাপ্পে। সব প্রতিযোগিতা মিলে গোল করেছেন ৪৩টি। তার না থাকায় ম্যাচে প্রভাব পড়বে। তাছাড়া আন্তোনিও রুডিগার, এদুয়ার্দো কামাভিঙ্গা, দানি কারভাহাল ও এদের মিলিতাদেরও না খেলার সম্ভাবনা বেশি। চোটগ্রস্তদের নিয়ে আলোনসো বলেছেন, ‘বাকিরা সবাই ভিন্ন ভিন্ন অবস্থায় আছে। রুডিগার গত মৌসুমে নির্মমভাবে চেষ্টা করে গেছে। রিকোভারিতেও সে ভালো করছে। সবার আগে সেই ফিরবে, কিন্তু জানি না তাকে দলে নিবো কিনা। কামাভিঙ্গাও যেমনটা ভেবেছি, তার চেয়েও দ্রুত উন্নতি হচ্ছে। তবে কারভাহাল ও মিলিতাওর আরও সময় প্রয়োজন।’

/এফআইআর/  
সম্পর্কিত
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি