ইলিশ শিকার বন্ধের প্রথম দিনে চাঁদপুরে টাস্কফোর্সের মহড়া

চাঁদপুর প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২১, ১৩:৪৫আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১৪:১৮

মা ইলিশ রক্ষা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নদীতে মহড়া ও নৌ র‌্যালি করেছে চাঁদপুর জেলা টাস্কফোর্স। সোমবার (৪ অক্টোবর) সকাল ১০টায় এই কর্মসূচি পালন করা হয়।

এর আগে শহরের তিন নদীর মোহনায় বড় স্টেশন মোলহেডের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এ সময় তিনি বলেন, অভয় আশ্রমের ২২ দিন নদীতে কোনোভাবেই জেলেদের নামতে দেওয়া হবে না। এ বিষয়ে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে। যদি কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রাকৃতিক সম্পদ ইলিশ রক্ষায় শুধু জেলে নয়, সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এতে আরও উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ, ইলিশ গবেষক ড. আনিসুর রহমান, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন ও কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট রুহান মঞ্জুর প্রমুখ।

নিষেধাজ্ঞার প্রথম দিনে চাঁদপুরে টাস্কফোর্সের মহড়া

মা ইলিশ রক্ষার মধ্য দিয়ে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত মাছ ধরা বন্ধ থাকবে। ইলিশ বিচরণ করে এমন সব নদ-নদী ও সাগর মোহনাসহ প্রজনন ক্ষেত্রে মাছ শিকার করতে পারবে না জেলেরা।

সেই সঙ্গে ইলিশ ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুত নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ শিকার করলে এক থেকে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ইলিশ গেছে বেড়াতে, ফিরবে কবে?
এত কষ্টের কাজে কেন নারীরা, কোথায় পুরুষরা?
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি