সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি
১০ অক্টোবর ২০২১, ১৫:৫০আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৫:৫০

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নামার পর সাইফুল আসাদ (১৮) নামে এক পর্যটককে পাওয়া যাচ্ছে না। রবিবার (১০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সৈকতের হোটেল ‘জলতরঙ্গ’ পয়েন্টে গোসলের সময় তিনি ভেসে যান।

সাইফুল আসাদ কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মুসলিমপাড়া এলাকার মোহাম্মদ নাসিরের ছেলে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমদ জানান, ২০ জনের একটি দল রবিবার সকালে চকরিয়া থেকে কক্সবাজার ভ্রমণে আসে। সকাল থেকে পর্যটন স্পট হিমছড়ি থেকে শুরু করে নানা দর্শনীয় স্থান ভ্রমণ করেন তারা। পরে দুপুরে ‘জলতরঙ্গ’ সৈকত পয়েন্টে গোসলে নামে ছয় জন। 

এক পর্যায়ে পানির স্রোতে সাইফুল ভেসে যান। এ সময় খবর পেয়ে স্থানীয় লাইভগার্ড কর্মীরা সৈকতের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান শুরু করেন। কিন্তু কোথাও তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না।এ ব্যাপারে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশ ও লাইভগার্ড বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে বলে জানান মহিউদ্দিন আহমদ।

/এসএইচ/
সম্পর্কিত
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
কক্সবাজার সৈকতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
কক্সবাজার সৈকতে পর্যটকদের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের