কাজের সময় হাসপাতালে না থাকায় ৬ চিকিৎসককে শোকজ 

কুমিল্লা প্রতিনিধি
১২ অক্টোবর ২০২১, ০৯:০৭ আপডেট : ১২ অক্টোবর ২০২১, ০৯:০৭

দায়িত্ব  অবহেলা ও নির্দিষ্ট সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়ায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছয় চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। নোটিশে আগামী তিন কর্মদিবসের মধ্যে এর জবাব চাওয়া হয়েছে। সোমবার (১১ অক্টোবর) বিকালে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেনের নির্দেশে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আহাম্মদ কবীর এ নোটিশ দেন। 

নোটিশ প্রাপ্তদের মধ্যে একজন অর্থপেডিক্স কনসালটেন্ট রয়েছেন।  

হাসপাতালে সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন মেডিক্যাল অফিসার দেবিদ্বার এলাকার বাইরে অবস্থান করায় তারা প্রায় সময় কর্মস্থলে উপস্থিত থাকেন না। যা দায়িত্ব অবহেলার শামিল। গত রবিবার সকালে নির্দিষ্ট সময়ে কর্মস্থলে না পাওয়ায় ডা. মো. ফয়সাল উমাম রাজীব, ডা. মোশারফ হোসেন টিটু, ফারিয়া জাফরিন আনসারি, আবদুল কাইয়ুম, অহিদুজ্জামান শিকদার এবং সাইফুল ইসলাম শুভকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আহাম্মদ কবীর বলেন, নির্দিষ্ট সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়া ও দায়িত্ব অবহেলার কারণে একজন কনসালটেন্টসহ ছয় চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদের এর জবাব দিতে হবে।

/টিটি/
সম্পর্কিত
স্বামীকে কিডনি দিচ্ছেন স্ত্রী, বললেন ‘সে না থাকলে আমার বেঁচে থেকে লাভ কী’
সরকারি হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও স্বজনদের হাতাহাতি
নার্সের পেটে গজ রেখে সেলাই করে দিয়েছেন চিকিৎসক, মৃত্যুর সঙ্গে পাঞ্জা
সর্বশেষ খবর
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
পেলে-রোনালদোদের পর নতুন ব্রাজিল গড়তে চান আনচেলত্তি
পেলে-রোনালদোদের পর নতুন ব্রাজিল গড়তে চান আনচেলত্তি
ছাত্রলীগ নেতাকে ডেকে নিয়ে কেটে দিলো হাত-পায়ের রগ, অবস্থা আশঙ্কাজনক
ছাত্রলীগ নেতাকে ডেকে নিয়ে কেটে দিলো হাত-পায়ের রগ, অবস্থা আশঙ্কাজনক
চীনা প্রযুক্তির নিয়ন্ত্রণ কতটা যাচ্ছে বাংলাদেশিদের হাতে?
চীনা প্রযুক্তির নিয়ন্ত্রণ কতটা যাচ্ছে বাংলাদেশিদের হাতে?
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন