র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৯ মামলার আসামি নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ অক্টোবর ২০২১, ১৪:১৭আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৪:১৭

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. আলমগীর (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৩ অক্টোবর) ভোরে বাঁশখালীর গণ্ডামারা এলাকায় এ ঘটনা ঘটে। আলমগীরের বিরুদ্ধে ডাকাতিসহ নয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) মো. নুরুল আবছার জানান, র‌্যাবের একটি দল ভোরে নিয়মিত টহলে গণ্ডামারা এলাকায় গেলে একদল দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। এক পর্যায়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে আলমগীরকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান, একটি থ্রি কোয়ার্টার গান, একটি এলজি, একটি ছুরি, ১১ রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানান নুরুল আবছার।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী