৫ দিনের সফরে বাংলাদেশে যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ অক্টোবর ২০২১, ২৩:১৬আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২৩:১৬

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে যুক্তরাজ্যের নৌবাহিনীর রাজকীয় যুদ্ধজাহাজ ‘এইচএমএস কেন্ট’ পাঁচ দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) জাহাজটি চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছায়।

নৌবাহিনী থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এস এম মঈন উদ্দীন চট্টগ্রাম বন্দরে জাহাজের অধিনায়ককে স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডিফেন্স অ্যাডভাইজারসহ নৌবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এর আগে জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা আবু বকর তাদেরকে স্বাগত জানায়। পাঁচ দিনের শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ১৮ অক্টোবর বাংলাদেশ ত্যাগ করবে।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, জাহাজটিতে অধিনায়ক কমান্ডার এম জে (ম্যাট) সিকেস আরএনসহ ৩২ কর্মকর্তা, ১৮৭ নাবিক ও তিন জন বেসামরিক সদস্য রয়েছেন।

বাংলাদেশে অবস্থানকালে জাহাজের অধিনায়ক ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডিফেন্স অ্যাডভাইজার, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট ও চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া জাহাজটির কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নেভাল একাডেমি, বানৌজা শহীদ মোয়াজ্জেম, ওয়ার সিমেট্ট্রি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত বিএন আশার আলো স্কুল ও পুনর্বাসন কেন্দ্র এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনাসমূহ পরিদর্শন করবেন।

/এফআর/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের