ফ্যানে ঝুলছে মা-ছেলের লাশ, পাশে নিথর মেয়ে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ অক্টোবর ২০২১, ১০:৩৩আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১১:৪৫

চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন মুরাদপুরের মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে এক নারী ও তার দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

নিহতরা হলেন—সুমিতা খাতুন (৩০), তার মেয়ে মুন (৭) ও আড়াই বছর বয়সী ছেলে শান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুমিতা খাতুনের স্বামী সোহেল রানাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পাঁচলাইশ সার্কেলের সহকারী পুলিশ কমিশনার শহীদুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে মোহাম্মদপুর এলাকার ইসমাইল কলোনির ওই বাসায় আসি। ঘরের ভেতর থেকে দরজা বন্ধ পাওয়া যায়। পরে দরজা ভেঙে ঢুকে দেখি, ফ্যানের সঙ্গে মা ও ছেলের লাশ ঝুলছে। আর ঘরের খাটের ওপর মেয়ের লাশ পড়ে আছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনাস্থলে পুলিশ, সিআইডির ক্রাইম সিন ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা আছেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে বলে জানান শহীদুল ইসলাম।

/এসএইচ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের