নির্বাচনে প্রার্থী হতে গিয়ে জানলেন তিনি মৃত

মীরসরাই প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২১, ২২:০২আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২২:০২

ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ১১ নভেম্বর। এ ধাপে চট্টগ্রামের মীরসরাইয়ের ১৬ ইউনিয়নে নির্বাচন হবে। এ নির্বাচনে উপজেলার ৪নং ধুম ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে সদস্য (মেম্বার) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন অর্জুন চন্দ্র দাশ নামের একজন। তিনি ওই ওয়ার্ডের ধুম গ্রামের মৃত সুধীর চন্দ্র দাশের ছেলে। তবে অবাক করা বিষয় হলো- নির্বাচনি এলাকার ভোটার তালিকা সংগ্রহ করে দেখেন, সেখানে তিনি মৃত। এই বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে লিখিত অভিযোগ করেছেন অর্জুন।

জানা গেছে, অর্জুন চন্দ্র দাশ গত ১০ অক্টোবর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। ১৩ অক্টোবর সংগৃহীত ভোটার তালিকার সিডিতে নিজের নাম না পেয়ে বিষয়টি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোছাইনকে জানান। এরপর তিনি (ফারুক হোছাইন) অনলাইনে খোঁজ নিয়ে দেখেন, ২০১২ সালের ২৫ মার্চ অর্জুন মারা মারা গেছেন বলে ভোটার তালিকায় উল্লেখ রয়েছে। সেখানে ধুম ইউনিয়নের ধুম গ্রামের (৯নং ওয়ার্ডের অংশ) তালিকায় ৩৩৫নং সিরিয়াল কর্তন করা হয়েছে লেখা আছে।

অর্জুন চন্দ্র দাশ বলেন, ‘‘আমার জাতীয় পরিচয়পত্র (নং- ১৯৭৭১৫১৫৩২২০০০০০১, পাসপোর্ট (বি কিউ ০৪৩৮২৬১), ওয়ারিশ সনদ, চারিত্রিক সনদ, ব্যবসায়িক ট্রেড লাইসেন্স, স্থানীয় চেয়ারম্যানের প্রত্যয়নপত্র, ট্যাক্স আদায়ের রশিদ ও ব্যাংক অ্যাকাউন্টে জীবিত লেখা রয়েছে। আমি পারিবারিক ও সামাজিক সব ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছি। শুধু তাই নয়, ২০১৭-২০১৮ সালে চিকিৎসার জন্য ভিসা নিয়ে ভারতে আসা-যাওয়া করেছি। অথচ ভোটার তালিকায় ২০১২ সালের ২৫ মার্চ আমি মারা গেছি উল্লেখ করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘ভোটার তালিকায় নাম না থাকায় আমি নির্বাচন করতে পারবো না’। আমি জনগণের সেবা করতে চাই, আমি নির্বাচন করতে চাই।’’

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোছাইন বলেন, ‘ভোটার তালিকায় অর্জুন চন্দ্র দাশের নাম মৃত অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি সমাধানের জন্য নির্বাচন কমিশনে তথ্য পাঠিয়েছি। সেখান থেকে যদি অনুমতি দেয়, তাহলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। অন্যথায় মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে।’

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি