পচা মাংসের বিরিয়ানি বিক্রি, দোকান সিলগালা

নোয়াখালী প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২১, ১৩:১৩আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৫:২১

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পচা মাংসের বিরিয়ানি রান্না ও বিক্রির অপরাধে এক দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে দোকানটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (১৬ অক্টোবর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলুর রহমান এই অভিযান পরিচালনা করেন।

ফজলুর রহমান বলেন, সোনাইমুড়ী বাজারের হাজী বিরিয়ানি হাউস পচা মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে বিক্রি করছে—এমন খবরে অভিযান চালিয়ে ৩০ কেজি রান্না করা ও ৭০ কেজি পচা কাঁচা মাংস জব্দ করা হয়। তবে মাংসগুলো কীসের ছিল তা তিনি নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সোনাইমুড়ী থানা পুলিশ।

/এসএইচ/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
গাড়ি চালানোর গ্যাস দিয়ে রান্না, রেস্টুরেন্টকে জরিমানা
সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম ধ্বংস
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি