প্রেমিকার আপত্তিকর ছবি-ভিডিও ছড়িয়ে যুবক গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
১৮ অক্টোবর ২০২১, ০৮:৫১আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ০৮:৫১

প্রেমিকার আপত্তিকর ছবি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. মাঈন উদ্দিন হিরন চৌধুরী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। চট্টগ্রামের চকবাজার থানার দামপাড়া এলাকা থেকে তাকে আটকের কথা জানিয়েছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে নগরীর দামপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাঈন উদ্দিনকে আটক করা হয়। শনিবার গ্রেফতারের পর তার কাছ থেকে একটি মোবাইল ও কথা রেকর্ড করে রাখা সিডি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রায় এক বছর আগে মাঈন উদ্দিন হিরনের সঙ্গে ভিকটিমের পরিচয় হয়। এরপর দুই জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের এক পর্যায়ে মাঈন ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করেন। ওই সময়ের একটি দৃশ্য মাঈন তার মোবাইলে ধারণ করে। পরে ওই ছবি এবং ভিডিও দিয়ে মাঈন ভিকটিমকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন। একপর্যায়ে অভিযুক্ত মাঈন সে সব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে দেন। 

র‌্যাব কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাঈন ঘটনা স্বীকার করেছেন। তাকে চট্টগ্রাম নগরীর চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী