হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ

নোয়াখালী প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২১, ১৮:৩৮ আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৮:৩৮

বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল থাকায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার (১৮ অক্টোবর) দুপুর ১টা থেকে হাতিয়া-ঢাকা লঞ্চ চলাচল, হাতিয়া-চট্টগ্রাম ও হাতিয়া-বয়ারচর চেয়ারম্যান ঘাট সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে।

নৌ চলাচল বন্ধ থাকায় অন্য স্থান থেকে লোকজন হাতিয়ায় আসতে পারছেন না এবং হাতিয়া থেকে কেউ বাইরে যেতে পারছেন না। উপজেলার বিভিন্ন স্থানে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

জেলা আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‌‌‌‌‌‌‌‌‌‍‍‌‌‌‌‌‌‌‌‌‌‌‘বর্তমানে বাতাসের চাপের তারতম্য থাকায় সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকায় ৩ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ সময় সব নৌযানকে নদীর তীরে থাকতে বলা হয়েছে।’ 

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম হোসেন বলেন, ‌‌‌‘বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে হাতিয়ার সঙ্গে সারাদেশের সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব নৌযানকে নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’ 

তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে নৌ চলাচল শুরু হবে।

/এমএএ/
সম্পর্কিত
বাসের পর বাড়লো লঞ্চের ভাড়া
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-পরিবহনমন্ত্রী
ইঞ্জিনচালিত নৌযানের ডাটাবেজ তৈরির উদ্যোগ
সর্বশেষ খবর
ইয়ামালের জোড়া আঘাতে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো স্পেন
ইয়ামালের জোড়া আঘাতে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো স্পেন
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট