মন্দির ভাঙচুরের মামলায় বিএনপির ৩ নেতা গ্রেফতার

মীরসরাই প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২১, ১৮:৪২আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৮:৫০

চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় মন্দির ভাঙচুর ও সহিংসতার ঘটনায় করা মামলায় বিএনপির তিন নেতাকে গ্রেফতার করেছে মীরসরাই পুলিশ। সোমবার (১৮ অক্টোবর) রাতে মীরসরাই পৌরসভার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- মীরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক ফকির আহমদ (৬০), যুগ্ম আহ্বায়ক মো. জাহিদ হুসাইন (৩০) ও বিএনপি নেতা নজরুল ইসলাম (৩৫)। তারা তিন জনই ওই মামলার এজাহারভুক্ত আসামি। হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ১৪ অক্টোবর মামলাটি করা হয়। মামলায় নাম উল্লেখ এবং অজ্ঞাত মিলে ২০০ জনকে আসামি করা হয়েছে।

মীরসরাই থানার এসআই সাইদ হোসেন বলেন, ‘তাদের বিরুদ্ধে চট্টগ্রামের হাটহাজারী থানায় একটি মামলা রয়েছে, সেজন্য গ্রেফতার করা হয়েছে। আজ বিকালে তাদের হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

হাটহাজারী থানার এসআই আকরাম হোসেন বলেন, ‘গত ১৩ অক্টোবর হাটহাজারী থানা এলাকায় মন্দির ভাঙচুরসহ সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল। গ্রেফতারের পর সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের