নোয়াখালীতে পূজামণ্ডপ ভাঙচুরের মামলায় যুবদলের ২ নেতা গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২১, ২১:৩৪আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২১:৩৪

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে পূজামণ্ডপ ভাঙচুরের অভিযোগে জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনকে আসামি করে ৯৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় তাকে তিন নম্বর আসামি করা হয়েছে। পাশাপাশি একই অভিযোগে করা আরেক মামলায় সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন ও হাতিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আমির হোসেন আমিরকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টায় চৌমুহনী পুলিশ ফাঁড়ির এসআই জামাল হোসেন বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন। বেগমগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান শিকদার বিষয়টি নিশ্চিত করেন।

হাতিয়া থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, হাতিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আমির হোসেন আমিরকে সোমবার ভোরে বুড়িরচর ইউনিয়নের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। হাতিয়ায় পূজামণ্ডপ ভাঙচুরের ঘটনায় করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

চরজব্বর থানার ওসি মো. জিয়াউল হক বলেন, রবিবার রাত দেড়টায় বেলাল হোসেন সুমনকে নিজ বাড়ি থেকে জেলা পুলিশের টিম গ্রেফতার করেছে।

/এএম/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম