কুমিল্লার ঘটনায় গ্রেফতার আরও ৩

কুমিল্লা প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২১, ২২:৫৬আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ২২:৫৮

কুমিল্লার নগরীর কাপড়িয়াপট্টি এলাকায় চান্দমনি রক্ষাকালী মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নগরীর কাপড়িয়াপট্টি এলাকার মাঈনউদ্দিন, রাশেদ ও এম্বু।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার তদন্ত পরিদর্শক অমল কৃষ্ণ ধর বলেন, গত ১৩ অক্টোবর নানুয়ার দিঘিরপাড় বিশৃঙ্খলার ঘটনার পর একই দিন দুপুরে নগরীর কাপড়িয়াপট্টি এলাকায় চাঁন্দমনি রক্ষাকালী মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে। ওই মামলায় ৫০ জনকে এজাহারনামীয় এবং ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলার আসামি মাঈনউদ্দিন, রাশেদ ও এম্বু। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/এএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম