সেনবাগ বিএনপির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

নোয়াখালী প্রতিনিধি
২০ অক্টোবর ২০২১, ২০:০৮আপডেট : ২০ অক্টোবর ২০২১, ২০:০৮

নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক ও ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি দিয়েছে উপজেলায় দলটির একাংশের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আমিন উল্লাহ বিএসসি ও মমিন উল্লাহ চেয়ারম্যানের নেতৃত্বে এ স্মারকলিপি দিয়েছেন মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটির ৩৩ নেতা।

এতে বলা হয়েছে, ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের নির্দেশে সেনবাগ উপজেলা ও পৌরসভা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এর ছয় মাস পর উপজেলা বিএনপির সম্মেলন করার জন্য ওবায়দুল হককে আহ্বায়ক এবং মোক্তার হোসেন ইকবালকে সদস্য সচিব করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কিন্তু কমিটি ঘোষণার ২০ মাস পার হলেও ওই কমিটি নিজেদের পরিচিতি সভাও করতে পারেনি। কিন্তু কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব কোনও মিটিং ছাড়াই অধিকাংশ সদস্যের অনুপস্থিতিতে একটি ভুয়া মিটিং দেখিয়ে দুই জনের স্বাক্ষরে গত ২৮ সেপ্টেম্বর একসঙ্গে ৯টি ইউনিয়নের ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে। ওই কমিটি ঘোষণার খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখার পরপরই সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুকের অনুসারীরা ঘোষিত কমিটিকে ‘গায়েবি’ অভিহিত করে। তাৎক্ষণিক ওই কমিটি থেকে পদত্যাগ করেন আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সহ ৩৩ জন সদস্য। তারা পদত্যাগপত্র নোয়াখালী জেলা কমিটির কাছে জমা দেন। এরপর থেকে প্রায় প্রতিদিন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচি চলছে।

সেনবাগ উপজেলা বিএনপির সদস্য সচিব মোক্তার হোসেন ইকবাল বলেন, ‘এটি হচ্ছে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা। কমিটি যদি মেয়াদোত্তীর্ণ হয়ে থাকে, তাহলে কেন্দ্রীয় ও জেলা কমিটি এ খবর ভালো করেই রাখে। এটি রাজনীতিতে লেং মারামারি ছাড়া কিছুই নয়। রাজনীতিতে লেং মারা বলতে কিছু নেই। যিনি মেয়াদোত্তীর্ণ বলছেন, উনি আবার নিজেকে কিভাবে যুগ্ম আহ্বায়ক পরিচয় দেন।’

এ সময় সেনবাগ উপজেলা পরিষদের তিন বারের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ডমুরুয়া ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, জাফর খান, জেলা পরিষদ সদস্য শেখ মোস্তাফিজুর রহমান, জহিরুল ইসলাম জহির, সানজিদ কামাল, আহসান হাবিব, শাহাদাৎ হোসেন সাধন, আকরাম হোসেন, বেলাল হোসেন, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান শাহীন আক্তার কানন ও সুফিয়া আকতার মনি উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি